সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

গোপালগঞ্জে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে জেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকলে হাত তুলে শপথ নেন। এ সময় শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

শপথে বলা হয় – বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে আমরা শপথ করছি যে, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তার ওপর যা ঘটেছে বাংলার মানুষ সকলে দেখেছে। তাই গণ আন্দোলনকে সামনে রেখে আসবে বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের মাটিতে। আমরা সকলে তাকে ফিরিয়ে আনব। তার ফিরে না আসা পর্যন্ত জাতির পিতার কবরের সামনে রেখে শপথ করিতেছি যে কেউ ঘরে ফিরে যাব না। আজকে থেকে এই জাতির পিতার সমাধির প্রতি বর্গফুট ছাত্রলীগ যুবলীগ মুক্তিযোদ্ধাসহ সকল স্তরের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর কবরে যেন কেউ ক্ষতি করতে না পারে তার জন্য পাহারা দেব। তাই আজ থেকে আপনারা সকলে এই বঙ্গবন্ধুর কবরকে সামনে রেখে আবারও প্রতিজ্ঞা করেন যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসবে আমাদের একবিন্দু রক্ত থাকতে এই মাজার ছেড়ে কোথাও যাব না। শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতা কামনার মধ্যে দিয়ে আজকের এই শপথ পাঠ শেষ করছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম বলেন, আমরা যত দিন পর্যন্ত শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। আমাদের এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলব।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ

আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪