সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কোটা সংস্কার: বরিশালে মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর মধ্যে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে বর্বর হামলা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। আমরা সরকারের কাছে অধিকার চাইতে গিয়েছিলাম। কিন্তু আমরা যা পেয়েছি তা সাধারণ শিক্ষার্থীরা আশা করেনি। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলা করে বিষয়টি ভিন্নখাতে নিতে চাইছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোটা সংস্কার: বরিশালে মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় : ০৯:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪