সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

আসামি ধরতে নদীতে ঝাপ, প্রাণ গেল এসআইয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আসামি ধরতে গিয়ে নদীতে ঝাপ দিয়ে হয়ে রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় স্বরস্বতী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার বাসিন্দা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, গত ৩ জুলাই রাতে একটি লুটের ঘটনায় করা মামলার আসামি রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করতে রেজাউল ইসলাম শাহ কনস্টেবলসহ অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল দৌড়ে ধোপাকান্দি এলাকায় স্বরস্বতী নদীতে ঝাপ দেন। এ সময় তার পিছু ধাওয়া করতে করতে এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দেন। আসামি নাজমুল সাঁতরে নদী পার হলেও এসআই রেজাউল আর নদী থেকে উঠতে পারেননি।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, সকালে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হন রেজাউল। পরে ডিবি পুলিশের টিম গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত এসআইয়ের মরদেহ হাসপাতালে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আসামি ধরতে নদীতে ঝাপ, প্রাণ গেল এসআইয়ের

আপডেট সময় : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪