সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চুরির অপবাদে সালিশে নারীকে নির্যাতন, সাবেক-বর্তমান ইউপি সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির অপবাদে সালিশি সভায় এক নারীকে (২৫) অমানবিক নির্যাতনের অভিযোগে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য হোসেন মিয়া। বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে বিষ্ণুপুরের এক চৌকিদারের স্ত্রীকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়ার নির্দেশে বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন ওই নারীকে ব্যাপক মারধর করেন।

এমন অমানবিক নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান দুই সদস্যকে আটক করে পুলিশ। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা জানান, একটি বাড়িতে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় সালিশি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই নারীকে মারধর করা হয়েছে।

তবে এই মারধর করা আমাদের ভুল ছিল। তবে আরেক অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়ার মুঠোফোনে কল দেওয়া হলে তিনি এই বিষয়ে বক্তব্য দিতে অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুরির অপবাদে সালিশে নারীকে নির্যাতন, সাবেক-বর্তমান ইউপি সদস্য আটক

আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪