সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঘোড়াঘাটে হাটে গরু বিক্রি করতে এসে ট্রাক-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে গরুবাহী নসিমনের সাথে আমের ক্যারেট বোঝাই ট্রাকের সংঘর্ষে আব্দুর রশিদ (৬৩) নামে এক গরু ব্যবসায়ী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নসিমনে থাকা আরো ৬ জন গরু ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ মাছবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ^র গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাশ^বর্তী গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ৫টি গরু বিক্রি জন্য ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটিতে যাচ্ছিলো ১০ জন গরু ব্যবসায়ী। ব্যবসায়ী সহ সহ গরুবাহী নসিমন রানীগঞ্জ বাজারের মাছহাটি এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাওয়া আমের খালি ক্যারেট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-২১-৬১৪০) সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত গরু ব্যবসায়ী আব্দুর রশিদ সহ ৭ জন আহত হয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় আহত ৭ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় আহতরা হলেন,কসির উদ্দীনের ছেলে তারিফ হোসেন (৪৫), নসিমদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৬০), হযরত আলীর ছেলে আজিজুল ইসলাম (৬০), আব্দুল হামিদের ছেলে লাভলু মিয়া (৩০), নুরুজ্জামানের ছেলে আবেদ আলী (৫৫) এবং অপর একজন হলেন তাসির উদ্দীন (৬২)। তারা সকলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এবং পেশায় তারা সকলে গরু ব্যবসায়ী।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. তাজকিয়া বলেন, পুলিশ ৭ জনতে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর আব্দুর রশিদ মারা যায় এবং লাভলু মিয়া নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত বাকি ৫ জনের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। তারা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় বলেন, ট্রাক এবং নসিমন আমাদের হেফাজতে রয়েছে। ট্রাকটির চালক এবং চালক সহকারী (হেলপার) দুর্ঘটনার পরপরেই পালিয়ে গেছে। নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে হাটে গরু বিক্রি করতে এসে ট্রাক-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৬

আপডেট সময় : ০৮:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪