সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রায়পুরে হোটেলের ভেতরে প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা। এ ঘটনার ১১দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে চারটি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের ৪৫টি গোপন কক্ষ ভেঙে ফেলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেঘনার পাড়ে মাছ ঘাট এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সহযোগিতায় এসব হোটেল কক্ষ ভাঙা হয়। গত ২৯ জুন রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহত তাওহিদুল ইসলাম (আল আমিন) চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে। আলআমিন এখনো লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই প্রেমিকা (প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী) তার নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি কেউ।

প্রবাসীর স্ত্রী জানান, এক বছর ধরে আল আমিনের সঙ্গে তার প্রেমের সর্ম্পক চলে আসছে। বিয়ের আশ্বাসে প্রায় সময় তারা দুইজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হতেন। শারীরিক সম্পর্ক করেন এবং আলআমিনকে গহনাসহ তিন লাখ টাকাও দিয়েছেন। কিন্তু আলআমিন তাকে বিয়ে না করে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। পরে বিষয়টি জেনে যান তিনি।

গত ২৯ জুন দুপুরে মোটরসাইকেলযোগে আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে যান তারা। আলআমিন একটি হোটেলের গোপন কক্ষ ভাড়া নিয়ে ওই নারীর সঙ্গে দৈহিক মেলামেশা করার চেষ্টা করেন। এক পর্যায়ে আলআমিনের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী। স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

রায়পুর থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা বা লিখিত অভিযোগ করেনি।
সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, আলআমিনের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ছেলেটি ভর্তি আছে, চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা

আপডেট সময় : ০৭:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪