সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দামুড়হুদাসহ জেলায় এক সপ্তাহে ৫৬ জনকে কুকুরের কামড়, রাস্তায় রাস্তায় বেওয়ারিশ কুকুর আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দামুড়হুদাসহ জেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কুকুরে কামড়ানো রোগীদের ভীড়,গত এক সপ্তাহে ৫৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহন করছে। বেশীর ভাগ স্বাস্থ্যসেবার স্থানে নেই কোন অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন।স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা আতঙ্কে পথে চলছে।দেখার বুঝি কেউ নেই।দামুড়হুদা, জীবননগর,আলম ডাঙ্গা সহজেলা সদর চুয়াডাঙ্গা জুড়ে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, পথচারীসহ সাধারণ মানুষকে কুকুর আতঙ্কে রাস্তা পারাপার করতে হচ্ছে। ১ জুলাই হতে গত ১ সপ্তাহে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সেবা কেন্দ্রে ৫৬ জন শিশুসহ নারী,পুরুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । এসব কুকুর নিধনে সংশ্লিষ্ঠ পৌরসভা ও প্রশাসনের কোনো উদ্যোগ তেমন না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন-সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরাও চরম ভোগান্তি পোয়াচ্ছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসূত্রে জানা গেছে, হাসপাতালে পর্যাপ্ত পরিমান ভ্যান্সি রয়েছে। গত ৬ দিনে অর্থাৎ ১ জুন থেকে ৬ জুন বেলা ৩টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে শিশুসহ মোট চিকিৎসা নিয়েছেন ৫৬ জন।গত শনিবারই সর্বোচ ৩২ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা জানায় রাতে মোটরবাইক আরোহীর ওপরও কুকুর চড়াও হচ্ছে। এদিকে, জেলার দামুড়হুদা, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবত এখানে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন নেই।কুকুর আঁচড় কিংবা কামড়ালে চুয়াডালা কুকুর-বিড়াােতালে এসে দিতে হয়। আলমডাঙ্গার গড়চাপড়ার এক মহিলা বলেন,শুক্রবার একটি কুকুর আমার পায়ে কামড়িয়ে দেয়। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা জানান এখানে ভ্যাকসিন নেই। কিনে এনে দিতে হবে, অথবা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে যেয়ে দিতে হবে। পরে বাধ্য হয়ে সদর হাসপাতালে এসেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদাসহ জেলায় এক সপ্তাহে ৫৬ জনকে কুকুরের কামড়, রাস্তায় রাস্তায় বেওয়ারিশ কুকুর আতঙ্ক

আপডেট সময় : ১২:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪