সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে, দুধ দিয়ে গোসল স্বামীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক।

তার খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পরকীয়া করে আসছিলেন। স্বামী সেকেন্দার আলী বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমিক মাজেদুল ইসলামের বিয়ে দেন সেকেন্দার। পরে তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলাকা সূত্রে জানা গেছে, গ্রামের আব্বাস আলীর ছেলে সেকেন্দার আলীর স্ত্রী তিন সন্তানের জননী। সেকেন্দার আলীর নিষেধ সত্ত্বেও একই গ্রামের মিলন হোসেনের ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকে ওই নারী।

ব্যাপারটি ধরার জন্য গত ৩ জুলাই বুধবার সন্ধ্যায় ওঁত পেতে থাকেন সেকেন্দার। এক পর্যায়ে তাদের অবৈধ সম্পর্ক তিনি হাতেনাতে ধরে ফেলেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় সেকেন্দার স্ত্রীকে পরকীয়া প্রেমিক মাজেদুলের সঙ্গে বিয়ে দেন এবং পরদিন তিনি দুধ দিয়ে গোসল করেন।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।সেকেন্দার জানান, গ্রামবাসীর সাহযোগিতায় বিয়ে দেওয়া হয়েছে। দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।

স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে, দুধ দিয়ে গোসল স্বামীর

আপডেট সময় : ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪