সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

নারীর গোসলের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গাইবান্ধায় বাথরুমের ওপর দিয়ে নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার সময় এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করছেন এলাকাবাসী। আজ শনিবার বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক পুলিশ সদস্যের নাম মো. শাহ আলম। তাঁর পুলিশ আইডি (বিপি ৮৩০২০৮২৫৭১)। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার বানভাসা গ্রামে। বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক নারী। এ সময় বাথরুমের ওপর দিয়ে মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন মো. শাহ আলম।

নারীর গোসলের ভিডিও করার সময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানা-পুলিশ খবর পেয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম।

একজন অপরিচিত লোক ওই বাড়ির ছাদ ছাড়া বাথরুমের ওপর দিয়ে মোবাইলে ভিডিও করছিলেন। আমি চিৎকার দিলে শাহ আলম দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে।’ওই নারীর স্বামী বলেন, ‘আমি বাইরে কাজে গিয়েছিলাম। এসে দেখি লোকজন দিয়ে বাড়িভর্তি। বিস্তারিত এ ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। একজন রক্ষক এভাবে ভক্ষক হয়। পরে পুলিশ এসে তাদের লোককে নিয়ে গেল।’

এভাবে হাতেনাতে ধরার পরও অভিযোগ দেওয়া ছাড়া পুলিশ ব্যবস্থা নেবে না, বিষয়টি শুনে খুব খারাপ লাগছে। আটক পুলিশ সদস্যকে উদ্ধার করতে আসা গাইবান্ধা সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম বলেন, ‘আটককৃতকে জনতার হাত থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর থানায় নিয়ে যাচ্ছি। তদন্ত করে দেখব, ওনি আসলেই পুলিশ সদস্য কি না? ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শাহ আলম পুলিশ সদস্য কি না নিশ্চিত হতে গাইবান্ধা সদর থানার ওসির সরকারি মোবাইলে ফোন দিলে পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম ফোন রিসিভ করে বলেন, ‘ওসি সাহেব ছুটিতে আছেন।’ শাহ আলম পুলিশ সদস্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ জানতে গাইবান্ধার পুলিশ সুপারকে মোবাইলে ফোন দিলে রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারীর গোসলের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশ সদস্য আটক

আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪