সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরগুনায় পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে ৭ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনা দারুল উলুম নেছারিয়া (কামিল) মাদ্রাসায় এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চারটি মাদ্রাসার অধ্যক্ষসহ সাত শিক্ষককে হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাদের বহিষ্কার করেন হল সুপার বরগুনা দারুল উলুম সিনিয়র নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মামুন অর রশীদ। বহিষ্কৃত শিক্ষকরা ভবিষ্যতে কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

বহিষ্কৃতরা হলেন বদরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফ আলী, কেওড়াবুনিয়া ইসহাকিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, পূর্ব গুদিঘাটা কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সগির হোসাইন ও বেলাল হোসাইন। এ ৩টি মাদ্রাসার প্রভাষক বেলাল হোসেন, মোহাম্মদ ইসমাইল ও মিজানুর রহমান। তবে অনৈতিক সুবিধা নেওয়া ৮০ শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তারা।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সদরের আলিয়া মাদ্রাসার ৬, ৭ ও ৯ নম্বর হলে ৮০ জন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য নৈর্ব্যত্তিকের কোড পরিবর্তন করে প্রশ্নপত্র দেয় ওই ৭ শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অনিয়মের প্রমাণ পেয়ে ৭ শিক্ষককে স্থায়ী বহিষ্কার করা হয়। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে তা সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে ৭ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

আপডেট সময় : ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪