সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জে কাজ না করেই কর্মসৃজনের টাকা উত্তোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানিককাঠী এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির প্রথম পর্যায়ের কাজে অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শ্রমিক ছাড়াই কাগজ-কলমে হাজিরা দেখিয়ে আংশিকভাবে কাজ শেষ করেই প্রকল্প কমিটির সভাপতি (ইউপি সদস্য) মোঃ জিয়াদুল হোসেন এসব অপকর্ম করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ৪ টি প্রকল্প গ্রহণ করা হয়। ৪ টি প্রকল্পের মধ্যে মানিককাঠী প্রকল্পে মোট ২০ জন শ্রমিক কাজ করার কথা ছিল। প্রতি শ্রমিকের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি পাবে। প্রকল্প এলাকায় শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হয়েছে। কাগজে-কলমে শতভাগ হাজিরা দেখিয়ে প্রথম পর্যায়ে ২০ দিনের বিল উত্তোলন করেছেন ইউপি সদস্য মোঃ জিয়াদুল হোসেন । কিন্তু প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও কোথাও প্রকল্পের কোনো সাইনবোর্ড লক্ষ করা যায়নি।

সরেজমিনে দেখা যায়, রহমতপুর ইউনিয়নের মানিককাঠী এলাকায় স্থানীয় ইউপি সদস্য মোঃ জিয়াদুল হোসেন এর নেতৃত্বে আজাহার চেয়ারম্যান এর বাড়ির সামনের রাস্তা হতে সোবহান এর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের কথা থাকলেও তেমন কোনো কাজ করা হয়নি। কিছু অংশে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলনের বিষয়ে ইউপি সদস্য মোঃ জিয়াদুল হোসেন বলেন, আমার প্রকল্প কোন অনিয়ম হয়নি। তবে কাজ কম হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান অসন্তোষ হয়ে আমাকে ২০ দিনের বিল দিয়েছেন। ভেকু দিয়ে মাঠি কাটার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন জানান, প্রকল্প দেখে বিল দেয়া হয়েছে। যে কয়দিন কাজ করেছেন সে কয়দিনের বিল তাকে দেয়া হয়েছে।

এদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে কাজ না করেই কর্মসৃজনের টাকা উত্তোলন

আপডেট সময় : ০৩:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪