সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঘোড়াঘাটে টিকটকের আড়ালে সমকামী ভিডিও তৈরি পুলিশের জালে দুই যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
একজন টিকটক সেলিব্রটি। অপরজন রিক্সাচালক। তবে তাদের দুজনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি। স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতেন তারা। আবার সরাসরি নিজেরাও তৈরি করতেন এমন কুরুচিপূর্ণ ভিডিও।

ভূক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) রাতভর অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে সমকামী ভিডিও সহ শতাধিক এডাল্ট ভিডিও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় ভূক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে বুধবার সকালে পর্ণোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করে। পরে ওই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোতাহার হোসেন (৩২) ও মরিচপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মেজবা মিয়া (২৭)। এদেরমধ্যে মেজবা টিকটক সেলিব্রটি ও মোতাহার রিক্সাচালক।

তাদেরকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, তারা দুজনে যোগসাজশে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতো। তবে ভিডিও ধারণ শেষে তারা টাকা দিয়ে আরো ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করতো। এতে অস্বীকৃতি জানালে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। তাদের ফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি।

এ ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৩টায় থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে থানা পুলিশ। সম্মেলনে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আরো একাধিক জনের জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের শনাক্তে আমরা কাজ করছি। গ্রেপ্তারকৃত দুজন মূলত স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে টার্গেট করতো। আসামীদেরকে বুধবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামীদেরকে রিমান্ডের আবেদন করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে টিকটকের আড়ালে সমকামী ভিডিও তৈরি পুলিশের জালে দুই যুবক

আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪