সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার বিকেলে র‌্যাব-৮ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর অধিনায় লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

আটককৃতরা হলেন, ডাকাত দলের মূলহোতা মেহেদী হাসান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ডাকাত দলের সদস্য রেজাউল হক, সাইফুল ইসলাম এবং ওমর ফারুক। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ জুন গাজীপুর থেকে এক ব্যক্তিকে ময়মনসিংহে তার বাড়িতে পৌঁছে দেবার কথা বলে মাইক্রোবাসে তুলে সর্বস্ব কেড়ে নেয় ডাকাত চক্রটি।

পরে অপহৃত ব্যক্তির বাড়িতে ফোন করে মুক্তিপন হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও পঞ্চাশ হাজার টাকা আদায় করে চক্রটি। পরে ময়মনসিংহের ভরাডোবা এলাকায় হাত ও পা বেঁধে ফেলে রেখে চলে যায়।সূত্রে আরও জানা গেছে, র‌্যাব ওই ভুক্তভোগী ব্যক্তির সংবাদ পাওয়ার পর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরবর্তীতে চক্রটি গত ২ জুলাই দুপুরে বেনাপোল বন্দর থেকে দুইজন বিদেশ ফেরত যাত্রীকে টার্গেট করে মাইক্রোবাসে তুলে বৈদেশিক মুদ্রাসহ অন্যান্য মালামাল লুট করে এবং তাদেরকে হাত ও পা বেঁধে গোপালগঞ্জ এলাকার রাস্তায় ফেলে দেয়।

পরে চক্রের সদস্যরা লুট করা মালামাল মাদারীপুরের রাজৈর এলাকায় নিজেদের মধ্যে ভাগ বন্টনের সময় র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪