সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন যতীন্দ্র নাথ মিস্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহন উপলক্ষে ৬ জুলাই বুধবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী’কে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন শুভেচ্ছা জ্ঞাপন করেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী জনগনের কল্যানে রাজনীতি ও কাজ করা প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং আগৈলঝাড়াবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান। প্রসংগত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৯জুন নির্বাচনে যতীন্দ্র নাথ মিস্ত্রী বিজয়ী হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন যতীন্দ্র নাথ মিস্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪