সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বানারীপাড়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া ৭ নং সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের তিন নং ওয়ার্ডের রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে বানারীপাড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী এমাম হোসেনের পুত্র সানি ও সুলতান বেপারীর পুত্র রিয়াজ হোসেন গ্রামে একটি পুকুর কিনেন ওই পুকুরে তারা দুজনে কিছু ক্রয়কৃতো মাছ ছাড়েন। গতকাল পহেলা জুন বিকেলে স্থানীয় রবিউল বেপারীর ছেলে সাত বছর বয়সী এক ছেলে ঐ পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরেন তা সানি ও রিয়াজ দেখতে পান এবং তারা রবিউলের স্ত্রীর নিকট তার ছেলের বিচার দাবি করে অভিযোগ দেন পরবর্তীতে রবিউলের সাথে এ ব্যাপার নিয়ে সানি ও রিয়াজ এর সাথে কথা কাটাকাটি হয়। ওই রাতেই কে বা কারা সানি ও রিয়াজের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেন। সকালে বিষয়টি সানি ও রিয়াজ দেখতে পেয়ে গ্রামবাসীকে ডাকেন এবং অভিযোগ করেন তারা বলেন আমরা লোক মারফত শুনতে পেরেছি রবিউল রাতে পুকুরে বিষ দিয়েছে। বিষয়টি অভিযুক্ত রবিউলের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করেন তবে তিনি বলেন গতকাল আমার সাত বছর বয়সী ছেলে ওই পুকুর থেকে বরশি দিয়ে মাছ ধরেন এই কথাটি সত্য এবং সানি ও রিয়াজ সম্পর্কে আমার ছোট ভাই ওদের সাথে বিষয়টা নিয়ে আমার তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু এই ঘৃণীয় কাজ আমি করিনি এই এলাকায় আমার কিছু শত্রু আছে হয়তোবা তারা আমার এই ঝগড়ার ব্যাপারটি তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেছে যাতে সানি ও রিয়াজের সাথে আমার একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমি এই ন্যাক্কারজনক ঘটনার যারা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং এর সাথে যারা আমার নাম জরিয়েছেন তাদেরও বিচার চাচ্ছি। এ ব্যাপারে স্থানীয় সম্মানিত ব্যক্তি জম্ব দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাফেজ মোহাম্মদ লোকমান হোসেন বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে তারা এই সমাজের শত্রু তাদের বিচার হওয়া উচিত। তবে প্রমাণ না হওয়া পর্যন্ত কোন ব্যক্তির নাম সন্দেহ করে প্রচার করাও আর একটি অপরাধ। এ ব্যাপারে সানির পিতা এমাম হোসেন বলেন এ বিষয়ে আমার কোন অভিযোগ নেই আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন আল্লাহ এদের বিচার করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪