সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন এএসপি ইয়াকুব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াকুব হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে থাকাকালে মিরপুর থানার সাবেক এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আল আমিন, কনস্টেবল আব্দুস সবুর, গাড়িচালক কনস্টেবল সামিউল ও রানার কনস্টেবল অনিকের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। এই টিমের সদস্য এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আল আমিন ও কনস্টেবল আব্দুস সবুর ২০১৯ সালের ১৯ জানুয়ারি দুপুরে পূর্বপরিকল্পনা অনুসারে পৌর এলাকার মোশারফপুর ৩নং ওয়ার্ডের লিপি কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন। সেখানে মায়া নামে এক নারীর সঙ্গে অভিযোগকারী আশরাফ হোসেন ও শামীম রেজা অবস্থান করার সময় ওই পুলিশ সদস্যরা অভিযোগকারীদ্বয়কে অবৈধ কাজ করার অভিযোগে হ্যান্ডকাফ পরিয়ে বেধড়ক মারধর করেন এবং তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবি তোলেন। পরবর্তী সময়ে মিরপুর বাজারে এমএফএস ব্যবসায়ী সোহেল রানার মাধ্যমে অভিযোগকারীদের পক্ষ থেকে এক লাখ টাকা গ্রহণ করে তাদের ছেড়ে দেন। বিষয়টি তিনি অবগত থাকা সত্ত্বেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে অপকর্মে সহায়তা করেছেন। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন এএসপি ইয়াকুব

আপডেট সময় : ০৩:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪