সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের যাবতীয় সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু’র যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানাযায়, কাজী মাহামুদুর রহমান ডাবলু, ২৯ অক্টোবর ২০২০ সালে দুদক দিনাজপুর অফিসে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় দূর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক আজমির শরিফ মারজী বাদী হয়ে ২০২৪ সালে ১ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

তদন্তকালে কাজী মাহামুদুর রহমান ডাবলু তার নিজ নামে স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর অস্বাবর সম্পদ, বিক্রি করে বিদেশ পালানোর চেষ্টা করছেন। পরে আসামী ও তার স্ত্রী তহুরা বেগম, এর নামে অর্জিত সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করার জন্য বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচলক ও তদন্তকারী কর্মকর্তা ৯ জুন আবেদন করেন।

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান, আমার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে এটা আমি জানি, তবে আজকের আদালতের আদেশ সম্পর্কে জানা নেই।

পাবলিক প্রসিকিউটর ও দুদক আইনজীবী হাবিবুল ইসলাম হাবীব জানান, দুদক আইনে ওই চেয়ারম্যানসহ তার স্ত্রীর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের যাবতীয় সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪