সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মুরগি ব্যবসায়ীর হাত ধরে উধাও গরুর খামারীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মাদারীপুরের শিবচরে স্বপ্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূ তার প্রেমিক সাকিল খান (৩৭) এর সঙ্গে পালিয়ে গেছে। এ বিষয়ে স্বামী কামাল ঢালী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

পালিয়ে যাওয়া স্বপ্না উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকার আবীল ফরাজীর মেয়ে ও একই এলাকার কামাল ঢালীর স্ত্রী। আর সাকিল খান শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের যাদুয়ারচর এলাকার মোহাম্মদ খানের ছেলে। তিনি শিবচর বাজারের একজন মুরগি ব্যবসায়ী বলে জানা যায়।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেন কামাল ঢালীকে। বিয়ের পরে তাদের ঘরে দুটি ছেলেসন্তানের জন্ম হয়। যদিও গত ৫ মাস আগে ছোট ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়।

এদিকে গত সাত বছর আগে কামাল ঢালী কাতারে যান। প্রবাসে থাকার সময় স্বপ্নার সঙ্গে পরিচয় হয় সাকিল খানের। পরিচয়ের সূত্র ধরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। তারই জেরে ২০২২ সালের অক্টোবর মাসের ১৫ তারিখে গোপনে কামাল ঢালীকে তালাক দিয়ে বিয়ে করেন সাকিল খানকে।

এদিকে গত ৮ মাস আগে দেশে আসেন কামাল। দেশে আসার পরেও কামাল ঢালীর সঙ্গে সংসার করেন স্বপ্না। গত ১৫ জুন ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অজান্তে কামাল ঢালীর ঘরে থাকা ৯ লাখ টাকা ও সাত ভরি সোনা নিয়ে সাকিল খানের সঙ্গে পালিয়ে যায়।

কামাল ঢালী বলেন, স্বপ্না গোপনে সাকিলকে বিয়ে করেছে। এতদিন আমার সঙ্গে সংসারও করেছে। আমি বিদেশ থেকে এসে আমার ভাইয়ের সঙ্গে একটি গরুর খামার করি। ঈদের আগে খামারের গরু বিক্রির ৯ লাখ টাকা স্বপ্নার কাছে দেই।

সেই টাকা ও সোনাসহ সাকিলকে নিয়ে পালিয়ে যায় সে। আমি থানায় অভিযোগ দিয়েছি। এর উপযুক্ত বিচার চাই। শিবচরের নিলখী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুরগি ব্যবসায়ীর হাত ধরে উধাও গরুর খামারীর স্ত্রী

আপডেট সময় : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪