সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নলছিটির শ্রমিকলীগ কর্মী হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেনকে (৩২) কুপিয়ে
হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকার একটি ডোবা থেকে দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

রোববার (১৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

তিনি জানান, শ্রমিকলীগ কর্মী ইমরান হত্যা আসামি আল আমিনকে ১ দিনের রিমান্ডে আনা হয়েছে। তার তথ্যমতে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে ইমরান মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। নান্দিকাঠি এলাকায় পৌঁছালে পথে রশি টানিয়ে ইমরানের পথরোধ করেন চাচাতো ভাই আল আমিনের নেতৃত্বে ছয়–সাতজন ব্যক্তি।ইমরান মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তাঁরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় নিহত ইমরানের পিতা আঃ রশিদ হাওলাদার পরে দিন দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গত ৪ জুন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটির শ্রমিকলীগ কর্মী হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪