সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB এর হল রুমে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

আজ বেলা ৩ ঘটিকায় রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB এর হলরুমে রাউন্ড টেবিল বাংলাদেশ ও AIUB এর যৌথ আয়োজনে এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের সহায়তায় “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হক পিপিএম এবং সভাপতিত্ব করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ( ভিসি) জনাব প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সানিয়াতুর রহমান। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার জনাব মোঃ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ফ্যাকাল্টির বিভিন্ন এক্টিভিটিজ এর উপর প্রেজেন্টেশন প্রদান করেন। পরবর্তীতে রাউন্ড টেবিল বাংলাদেশ-১ ফাউন্ডার এবং চার্টার চেয়ারম্যান টিআর. মোহাম্মদ এজাজ মাহমুদ রনি রাউন্ড টেবিল বাংলাদেশের বাংলাদেশস্থ কর্মকাণ্ডের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। পরবর্তীতে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ নাইমুল হক পিপিএম টুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড এবং ছাত্র-ছাত্রীদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিশদ বক্তব্য প্রদান করেন। সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সভাপতির বক্তব্য প্রদান করেন।

সেমিনারে উপস্থিত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হক পিপিএমকে প্রশ্ন জিজ্ঞেস করেন এবং তিনি প্রশ্নের উত্তর প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বাংলাদেশ টুরিস্ট পুলিশকে তাদের এরূপ কর্মকাণ্ড কে স্বাগত জানান এবং উক্ত সেমিনারটি খুবই যুগোপযোগী এবং ছাত্র-ছাত্রী সহ সকল শিক্ষকদের জন্য উপকারী বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব এসএএম মঞ্জুর এইচ খান, বিবিএ প্রোগ্রামের পরিচালক ডক্টর রেজবিন নাহার, সিওই বিভাগের প্রধান চৌধুরী আকরাম হোসেন সহ টুরিস্ট পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাউন্ড টেবিলের বিভিন্ন সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB এর হল রুমে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০৭:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪