সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ায় ইটভাটা জবর দখল চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১২জনকে আসামী করে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় কাজলাহার গ্রামে এবিসি ইটভাটা জবরদখল চেষ্টার অভিযোগে এক উপজেলা আওয়ামীলীগ নেতাসহ ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ১২ জুন বুধবার রাতে ওই ইটভাটার মালিক ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মামাতো বোন মো. শাহনাজ বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় ইটভাটায় হামলা,ভাংচুর,লুটপাট,হুমকি ও হত্যা প্রচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সাবিনা ইয়াসমিন,সোহাগ সরদার, ফয়সাল ঘরামী,রুবেল সরদার, জামাল মোল্লা, হাছেন বেপারী, মাহিনুর নেছা ডায়না ,সামিয়া আক্তার মীম,খালিদ মাহমুদ সোহাগ, সাইফুল হাওলাদার ও সাব্বির গোলন্দাজ ।
মামলা সুত্রে জানা গেছে, ৭ জুন শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামীরা উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের মালিকানাধিন এবিসি ব্রিক্স নামের ইটভাটা জবর দখলের চেষ্টা চালায়। এসময় ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন,তার ভাই আলাউদ্দিন গোলন্দাজ এবং ইটভাটায় কর্মরতরা বাধা প্রদান করলে তাদেরকে মারধর করা হয়। এসময় আসামীরা ভাটা ভাংচুরসহ নগদ ১২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও লোহারগেট নিয়ে যায় । গুরুতর আহত আলাউদ্দিন গোলন্দাজ ও সেলিম বেপারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই দিন দুপুরে আসামীরা উপজেলার সলিয়াবাকপুর গ্রামে ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের বসতবাড়িতে দ্বিতীয় দফা হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি তাকে সপরিবারে খুন-জখমের হুমকি দেয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ইটভাটা জবর দখল চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১২জনকে আসামী করে মামলা

আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪