সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যের শাশুড়ির নামে যাচ্ছে বিধবা ভাতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবিত জয়তন বেগম নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতার কার্ড ইউপি সদস্যের শাশুড়ির নামে করিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জয়তন বেগম।

জানা যায়, উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান একই ইউনিয়নের বাসিন্দা জীবিত জয়তন বেগমকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতার কার্ড তিনি তার শাশুড়ি মমতা বেগমের নামের করিয়ে নিয়েছেন। পরে জয়তন বেগম তার বই নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গেলে জানতে পারেন, এক বছর আগে তিনি মারা গেছেন। তার স্থলে এই কার্ড আউলটিয়া গ্রামের মমতা বেগমের নামে ইস্যু করা হয়েছে।

বিধবা জয়তন বেগমের নাতনি কনিকা আক্তার জানান, তিন মাস অন্তর অন্তর নিয়মিত ভাতা পান। তবে এক বছর ধরে তার মোবাইলে ভাতার মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেন এমনটি হয়েছে তা তিনি জানতে পারেননি।

বিষয়টি নিয়ে বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ইউপি সদস্য মিজানুর রহমান মজনুকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মিজানুর রহমান মজনু দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে। ওই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেন আগের বৃদ্ধা তার প্রাপ্য দ্রুততর সময়ে ফেরত পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যের শাশুড়ির নামে যাচ্ছে বিধবা ভাতা

আপডেট সময় : ০৮:০০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪