সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত, ফের জলাবদ্ধতার শঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: গত দুদিন আগ থেকে জানিয়ে দেওয়া হয়ে ছিলো আবহাওয়া অধিদপ্তর হতে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বলা হয়ে ছিলো বৃহস্পতিবার হতে এ বৃষ্টি আগামী ৩ দিন চলতে পারে। সংস্থাটি বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬৪.৬ মিলিমিটার। এছাড়া সুনামগঞ্জে ৩১ ও শ্রীমঙ্গলে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার (১২ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কাল শুক্রবার (১৪ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/-জ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
কাল শুক্রবার সকাল থেকে শনিবার (১৫ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণের কারণে গত ২৯ মে মধ্যরাত থেকে সিলেটের ১০টি উপজেলা ও নগরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ২ জুন আবার প্রবল বৃষ্টি হয়, ডুবে যায় নগরের অধিকাংশ এলাকা। সর্বশেষ ৯ জুনও প্রচুর বৃষ্টিতে তলিয়ে যায় নগরী। তবে কিছু কিছু জায়গার পানি নামতে শুরু করলেও সুরমা নদী এখনো পুরোপুরি টইটুম্বুর। যে কারণে নগরীর জলাবদ্ধতা সমস্যার দ্রুত কোনো সমাধান হচ্ছে না। এখন আবার নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়ায় ফের জলাবদ্ধতা ও ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত, ফের জলাবদ্ধতার শঙ্কা

আপডেট সময় : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪