সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কুয়েতে শ্রমিকদের থাকার একটি ভবনে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জনের প্রাণ গেছে। বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর গালফ নিউজের।কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় ভোরের দিকে মানগাফ শহরের ওই ছয়তলা ভবনের একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ বলেন, স্থানীয় সময় ভোর ছয়টায় আগুনের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এক পুলিশ কমান্ডার বলেন, যে ভবনটি আগুনের ঘটনা ঘটেছে, সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো। সেখানে বহু শ্রমিক থাকেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে অনেকে মারা গেছেন, অনেককে উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ এ অগ্নিকাণ্ডকে ‘সত্যিকারের দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেজর জেনারেল ইদ রশিদ জানান, দ্রুত অগ্নিনির্বাপণকর্মী ও ফরেনসিক দল ঘটনাস্থলে পাঠানো হয়। ক্রিমিনাল এভিডেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ইদ আল ওয়েইহান প্রাথমিকভাবে ৩৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেন। পরে হাসপাতালে আরও ছয়জনের মৃত্যুর তথ্য জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আহত ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং কারণ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

আপডেট সময় : ০৮:০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪