সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ার অদম্য মেধাবী জুঁই’র ঢাবিতে চান্স পাওয়ার কৃতিত্ব অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার চাখারের ফাইজা জারিফ জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়ার গৌরব অর্জন করেছেন। অদম্য মেধাবী জুঁই মঙ্গলবার (১১ জুন) ঢাবির “খ’ ইউনিটের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। তার বাবা জারিফ হোসেন হাবু বানারীপাড়ার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িকর গ্রামের ইউপি সদস্যের দায়িত্ব পালণকালীন ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরে স্বামীর শূণ্য পদে জুঁইয়ের মা ফারজানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। শিক্ষা সচেতন পরিবারে জুঁইয়ের বেড়ে ওঠা। তার দাদা প্রয়াত আব্দুল মালেক হাওলাদার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জুঁই কৃতিত্বের সঙ্গে ২০২১ সালে চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০২৩ সালে চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। বাবার অকাল মৃত্যুতে পরিবারে অর্থাভাব থাকলেও অদম্য মেধা, ইচ্ছে শক্তি, ও নিরলস অধ্যবসায় জুঁইয়ের সাফল্যের চাবিকাঠি। কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ না পেয়েও নিজ প্রচেষ্টায় জুঁই এ কৃতিত্ব অর্জন করেছেন। তাকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গৌরবান্বিত। পিতার অবর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যয়বহুল লেখাপড়া নিয়ে দুঃশ্চিন্তা থাকলেও অদম্য মনোবল জুঁইয়ের। এসব জয় করেই সে উচ্চশিক্ষা অর্জন করতে চায়। এ প্রসঙ্গে আবেগাপ্লুত জুঁই বলেন, বাবা আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশী খুশি হতেন। তার শূণ্যতা প্রতিটা মূহুর্ত অনুভব করছি। দাদা ও বাবার আদর্শকে ধারণ করে যেন সুশিক্ষিত আদর্শবান মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার অদম্য মেধাবী জুঁই’র ঢাবিতে চান্স পাওয়ার কৃতিত্ব অর্জন

আপডেট সময় : ০৭:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪