সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আগৈলঝাড়ায় ভোটে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল মার্কার সমর্থকদের উপর হামলা চালায় পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রানী রায়ের ছেলে সবুজ হালদার। এই হামলায় দুইজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক বাজারে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের ছেলে সবুজ হালদার বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিনের সমর্থক রামানন্দেরআঁক গ্রামের যতিন্দ্র নাথ মন্ডলের ছেলে দ্বিজেন্দ্র নাথ মন্ডল (৬৮) ও তার ছেলে দেবাশিষ মন্ডলকে (২৭) প্রজাপতি প্রতীকে ভোট না দেওয়ায় তাদের পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে ভর্তি দ্বিজেন্দ্র নাথ মন্ডল আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন, আমরা হিন্দু হয়ে কেন মুসলিম প্রার্থীকে ভোট দিলাম এই অপরাধে সোমবার রাতে রামানন্দেরআঁক বাজার থেকে বাড়ি ফেরার সময় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের ছেলে সবুজ হালদার আমার ছেলে এবং আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার মা প্রজাপতি প্রতিকের প্রার্থী মলিনা রানীয় পাশেই দাড়ানো ছিল। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিজয়ী প্রার্থী হাফিজা ইয়াসমিন বলেন, আমার প্রতিদ্বন্দি পরাজিত প্রার্থী মলিনা রানী রায়ের ছেলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আমার দুই কর্মীকে মারধর করে আহত করেছে। তারা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এব্যাপারে সবুজ হালদারের মা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের মোবাইলে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় ভোটে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ২

আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪