সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রেমের তথ্য ফাঁস করার সন্দেহে স্কুলছাত্রকে খুন করল বন্ধু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের তথ্য ফাঁস করে দেওয়ার সন্দেহে জিসান বাবু (১৬) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই এক বন্ধু। গতকাল রোববার রাতে সারিয়াকান্দি উপজেলার সুতানারা গ্রামের মহিষাবান বিলের পাশের ডোবা থেকে পুলিশ জিসান বাবুর লাশ উদ্ধার করেছে।

জিসান পাশের ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। নিহতের মা শিল্পী খাতুন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে জিসান বাবুর বন্ধু রাসেল ফোন করে জোড়শিমুল বাজারে ডাকে।

জিসান তার সমবয়সী চাচা আলিফকে সঙ্গে নিয়ে জোড়শিমুল বাজারে যায়। সেখান থেকে রাসেলসহ তাঁরা তিনজন পাশের সুতানারা গ্রামের মহিষাবান বিলে বেড়াতে যায়। সেখানে একটি ডোবার পাড়ে তর্কবিতর্কের একপর্যায়ে রাসেল পকেট থেকে ছুরি বের করে জিসানের গলায়, ঘাড়ে এবং ডান কানের নিচে আঘাত করে।

ঘটনাস্থল থেকে আলিফ ভয়ে দৌড়ে পালিয়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে আলিফ বাড়িতে খবর দেয়। খবর পেয়ে জিসান বাবুর পরিবারের সদস্যরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবার পানি থেকে জিসান বাবুর লাশ উদ্ধার করে।

পুলিশের একটি সূত্র জানায়, জিসান বাবু জোড় শিমুল হাইস্কুলে সপ্তম শ্রেণিতে এবং রাসেল ৮ম শ্রেণিতে লেখাপড়া করত। একই স্কুলের এক ছাত্রীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রাসেলের প্রেমের তথ্য ফাঁস হয়ে গেলে পরিবার থেকে তার প্রেমিকাকে অন্যত্র বিয়ে দেয়। জিসান প্রেমের তথ্য ফাঁস করেছে মর্মে রাসেল তাকে সন্দেহ করছিল। আর এই সন্দেহ থেকেই কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে জিসান বাবুকে হত্যা করা হয়। জিসান বাবুর সঙ্গে থাকা তার চাচা আলিফকে জিজ্ঞাসাবাদে পুলিশ এমন তথ্য পেয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জিসান বাবু হত্যার ঘটনায় তার মা শিল্পী খাতুন বাদী হয়ে সোমবার রাসেলকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। ঘটনার পরপরই রাসেল আত্মগোপন করে। তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমের তথ্য ফাঁস করার সন্দেহে স্কুলছাত্রকে খুন করল বন্ধু

আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪