সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ব্যাগ চুরি করার সময় নারী আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভ্যানিটি ব্যাগ চুরির সময় ১জন নারী আটক হয়েছে।বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় একজন নারীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আজ রবিবার (৯ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে আনুমানিক সকাল সাড়ে ১১ ঘটিকায় সময় বিরামপুর কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর কাছ থেকে সুকৌশলে ভ্যানিটি ব্যাগ চুরির সময় হাতে নাতে একজন নারীকে চোররুপে ধরে ফেলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড শ্যামল সরকার। এসময় সিকিউরিটি গার্ড শ্যামল সরকার জানান,চিকিৎসা নিতে আসা রোগীরা যখন টিকিট নেওয়ার লক্ষ্যে হাসপাতালে টিকিট কাউন্টার ও জরুরী বিভাগে সেবা নেওয়ার ব্যস্ত সময় পার করেন তখনই সুযোগ বুঝে এই ধরনের ঘটনা ঘটে। তিনি আরও জানান,এমন ঘটনা গত শনিবারসহ বেশ কয়েকবার হয়েছে। সেই লক্ষ্যে আমি সতর্ক অবস্থায় ছিলাম। হঠাৎ এক নারীকে টিকিট কাউন্টারে রোগীদের সাথে গা লাগিয়ে রোগীর শপিং ব্যাগে হাত দেওয়ার চেষ্টা চালাতে দেখি। পরবর্তীতে চিকিৎসা সেবা নিতে আসা উক্ত রোগীকে (সুফিয়া বেগম) তার শপিং ব্যাগের সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করলে সে জানায় আমার শপিং ব্যাগে ছোট ভ্যানিটি ব্যাগ ছিল যার মধ্যে ১ জোড়া সোনার দুল ও তার ম্যামো এবং ৪০ টাকা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ছিল যাহা পাওয়া যাচ্ছে না। সিকিউরিটি গার্ড শ্যামল ও উক্ত রোগীসহ কয়েকজন ঐ নারীকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস রুমে নিয়ে যায়। বিষয়টি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখির সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনাটি নিশ্চিত করেন। এই বিষয়ে বিরামপুর থানা পুলিশকে অবগত করলে বিরামপুর থানা পুলিশ তাকে আটক করেন। আটককৃত নারী জয়পুরহাট জেলার পুরানাপুল ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাসিন্দা। আটককৃত নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিরামপুর থানা পুলিশের এসআই কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ব্যাগ চুরি করার সময় নারী আটক-১

আপডেট সময় : ০৬:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪