সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

অবৈধ দখলদারের কাছে থেকে উদ্ধার করে লিজ গ্রহীতাদের নিকট হস্তান্তর করলো সশস্ত্র বাহিনী বোর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের আওতাধীন প্রতিরক্ষা কলোনির ১৫ একর জমি অবৈধ দখলদারের কাছে থেকে উদ্ধার করে লিজ গ্রহীতাদের মাঝে দখল হস্তান্তর করলেন সশস্ত্র বাহিনী বোর্ড।
।

৪ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লিজ প্রদানকারী বাংলাদেশ সেনাবাহিনীর জেলা সশস্ত্র বোর্ড, রংপুরের এমএফআরও এর কর্মকর্তারা উপস্থিত থেকে লিজ গ্রহীতাদের মাঝে দখল বুঝে দেন।

এ সময় লিজ গ্রহীতা মেজর আসাদ উন-নবীর পক্ষে প্রতিনিধি হিসেবে ফিরোজ আহম্মেদ, ল্যা. কর্পোরাল (অব.) হাবিল উদ্দিন ও সৈনিক নয়ন মিয়া উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী বোর্ড সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর প্রতিরক্ষা কলোনীর ৩৫নং প্লটের ৫ একর জমি লিজ মানি পরিশোধ সাপেক্ষে সেনাবাহিনীতে কর্মরত মেজর আসাদ উন-নবীকে একসনা লিজ প্রদান করা হয়।

এছাড়াও ৩৭ ও ৩৯ নং প্লটে ১০ একর জমি ল্যা. কর্পোরাল (অব.) হাবিল উদ্দিন ও সৈনিক নয়ন মিয়াকে লিজ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্লটে মৃত আসরার আলম সরকারের ছেলে মৃত সুবেদার ইব্রাহিম সরকার এর ওয়ারিশগণ জমির মালিকানা দাবী করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিলেন। মালিকানা দাবী সাপেক্ষে দিনাজপুরের নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত তাদের মালিকানা অবৈধ বলে ঘোষণা করে মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) এর পক্ষে রায় প্রদান করেন। এরপর দাখিলকারীগণ জেলা জজ আদালত এবং পরবর্তীতে হাইকোর্টে আপিল করলে, সেখানেও তাদের মালিকানা অবৈধ বলে রায় দেন উচ্চ আদালত।

এছাড়া চলমান জরিপে বর্ণিত প্লট সমূহ ৩১ বিধি মতে এমএফআরও এর নামে রেকর্ডভুক্ত থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জেলা সশস্ত্র বোর্ড, রংপুরের এমএফআরও লিজ গ্রহীতাদের মাঝে লিজ প্রদান করেন।

অবৈধ দখলীয় জমি উদ্ধার বিষয়ে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুরের এমএফআরও মেজর মো. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক আবেদন ঘোড়াঘাট থানার ওসি, ইউএনও, অ্যাসিল্যান্ড, পৌর মেয়র ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তরকে অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সশস্ত্র বাহিনী বোর্ড শান্তিপূর্ণভাবে লিজ গ্রহীতাদের মাঝে জমির দখল বুঝিয়ে দেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আইনগত ভাবে ভূমি সংক্রান্ত বিষয়ে পুলিশের কোন কার্যক্রম নেই। সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে আমি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশে লিজ প্রাপ্ত ব্যক্তিদের কাছে দখল বুঝিয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবৈধ দখলদারের কাছে থেকে উদ্ধার করে লিজ গ্রহীতাদের নিকট হস্তান্তর করলো সশস্ত্র বাহিনী বোর্ড

আপডেট সময় : ০৭:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪