সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চাঁদপুরের মতলব উত্তরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) উপজেলার রায়েরকান্দি এলাকা থেকে আসামি ফয়সালকে (৩৪) গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার হাজী ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন ফয়সাল সরকার। সে সুবাদে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে আসতো। গত ৮ মার্চ প্রাইভেট পড়তে গেলে পানির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে তাকে ধর্ষণ করেন ফয়সাল। বিষরটি জানাজানি হলে ফয়সালকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

এরপর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে কালক্ষেপণ করেন ফয়সাল। সোমবার তাকে মীমাংসার কথা বললে তিনি উল্টো ভয় দেখান। পরে ভিকটিমের মা বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা করেন।

এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ফয়সালকে আদালতে সোপর্দ করা হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি সাংবাদিকদের বলেন, মামলা হওয়ার পরপরই পুলিশ ফয়সালকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪