সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সুন্দরগঞ্জের পত্রিকা এজেন্ট আব্দুর রহমানের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুলইসলামশহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ

না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র প্রবীণ পত্রিকা এজেন্ট ও ইত্যাদি পত্রিকা বিতানের স্বত্বাধিকারি আব্দুর রহমান । অসুস্থ জনিত কারনে সোমবার পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের নিজ বাসাতে ইন্তেকাল করেন তিনি ( ইন্না লিল্লাহে………….রাজেউন) । বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই উপজেলায় পত্রিকার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি দীর্ঘ ৪০ বছর ধরে উপজেলার কেন্দ্রীয় বাহিরগোলা জামে মসজিদে বিনাশ্রমে মোয়াজিনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, ভোরের কাগজ সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত পত্রিকার এজেন্ট ছিলেন তিনি। বিগত ৮০ দশকে তিনি ট্রেন যোগে ঢাকা হতে পত্রিকা নিয়ে এসে বিক্রি করতেন। উপজেলার সকল কর্মরত গণমাধ্যম কর্মীর শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন তিনি। তারই মাধ্যমে সকল পত্রিকার আগমন ঘটত উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৫ কন্যাসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন। সোমবার দিবাগত রাত ৯টার সময় বাহিরগোলা ঈদগা মাঠে নামাযে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি মো. শাহজাহান মিঞা ও সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে এই উপজেলায় পত্রিকা জগতের অপুরুনীয় ক্ষতি হল। বর্তমানে তার দুই ছেলে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়া পত্রিকা বিক্রেতার কাজ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জের পত্রিকা এজেন্ট আব্দুর রহমানের মৃত্যু

আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪