সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশাল সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সিটি করপোরেশনের (বিসিক) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝড়ের পর নগরে ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম মাসুদ সিকদার। তাঁর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে।

নগরীর বান্দ রোড স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুলল্লাহর অনুসারী। যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুল্লাহর ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার ফেস্টুন ব্যবহার করে আসছিল মাসুদ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান জানান, বিসিক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে বুধবার রাতে মাসুদ সিকারেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে বিসিসি জনসংযোগ কর্মকর্তা রুমেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন মাসুদ সিকদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে

আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪