ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই গ্রুপের ৪ জন গুরুতর আহত
- আপডেট সময় : ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে বুধবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আনারস প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকরা এবং কাপ পিরিচ প্রতীকের প্রার্থী নুরুল আমিন খান সুরুজের সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় উভয় গ্রুপের মোট ৪ জন আহত হয়েছে ।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে আহতরা হলো আনারস প্রতীকের সমর্থক ) মোঃ মুন্না ৩২ পিতা: দিলু মজুমদার, মোঃ রাসেল (৩২), পিতা: মোঃ শামসুল হক এবং কাপ পিরিচ সমর্থক মোঃ মাহামুদ হাসান শেখ (২৭), পিতা: হুমায়ূন কবির শেখ, ও মোঃ হৃদয় শেখ (২৫), পিতা: হুমায়ূন কবির শেখ আহত সবাই রাজপাশা গ্রামের বাসিন্দা।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা হালদার প্রাথমিক চিকিৎসা শেষে কাপ পিরিচ সমার্থক মাহামুদ হাসান শেখ ও আনারস সমার্থক মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম বলেন মারামারির বিষয় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


























