সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ফিরে আসছে তাপপ্রবাহ, যেদিন থেকে শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

তীব্র দাবদাহের পর চলতি মাসের শুরুর দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও থেমে থেমে বৃষ্টি আবার কোথাও হচ্ছে শিলাবৃষ্টি। এরই অংশ হিসেবে শনিবার সকালে বজ্রসহ বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী ঢাকাতে। তবে এই স্বস্তি আর বেশিদিন স্থায়ী হচ্ছে না। ফিরে আসছে তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েকদিনে দেশে বৃষ্টির প্রবণতা কমবে; মধ্য মে থেকে গরম বাড়বে। মাসের শেষাংশের পুরোটাজুড়েই থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। এটা আরো কমে যাবে। আগামীকাল রোববার থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকবে। আর ১৫ তারিখের পর থেকে মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ১৫ মে থেকে তাপমাত্রা বাড়বে। তখন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি থাকবে; কিন্তু অন্যান্য জায়গা থেকে কমে যাবে। আজ শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ মাসে তাপমাত্রা এপ্রিলের মতো প্রকট হবে না। কারণ, এর মধ্যেই কোনো কোনো দিন বৃষ্টি হবে। তবে মে মাসের শেষের দিকে এবং জুনের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়বে আরও এক ধাপ। কারণ, জুনের ১৫ তারিখ থেকে বর্ষাকাল শুরু হয়। এর আগে প্রকৃতি ড্রাইআউট হয়। তখন তাপমাত্রা বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিরে আসছে তাপপ্রবাহ, যেদিন থেকে শুরু

আপডেট সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪