সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে চেয়ারম্যান প্রার্থীসহ আ. লীগের ২৬ নেতা-কর্মীর নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিচুর রহমান হারিছসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

বিচারক গোলাম ফারুক অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলেন গৌরনদী উপজেলার বিল্বগ্রামের বাসিন্দা এইচএম তারেক। মামলার আরও আসামিরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, লুৎফুর রহমান দ্বীপ, ইমরান মিয়া, সোহেল সিকদার, মীর নাইয়ান, সাদ্দাম খান, কাজী সাইমুর রহমান, এনএইচ আজবি, শাকিল খান, পিয়াল সরদার, কে এম মিলন, এইচএম রাসেল, আবির আহম্মেদ, সজিবুর রহমান জিয়া, রাতুল শরীফ, শেখ রায়হান শাওন, তালুকদার মো. রবি, মেহেদি হাসান শাওন, শাহাদাত তালুকদার, দেলোয়ার হোসেন দিলু ও জিএস জাহিদুল ইসলামসহ আরও কয়েকজন। তাদের বিরুদ্ধে ফেসবুক আইডিতে মানহানিকর ও বিভ্রান্তিকর অপরাধ পোস্ট প্রদান করার অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওই ২৬ আসামি গৌরনদী উপজেলার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ধর্ষক। বিবাদীরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে মাহিলারা ইউনিয়ন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব, মিয়া মনির ও সৈয়দ মনিরুন্নাহার মেরিকে হেয় করার উদ্দেশ্যে আক্রমণাত্মক বক্তব্য, মিথ্যা তথ্য-উপাত্ত, মানহানিকর তথ্য ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে প্রকাশ ও ডিজিটাল বিন্যাসের মাধ্যমে প্রচার ও প্রকাশ করে জনসাধারণের মাঝে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে খুন জখমের পাঁয়তারাসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে চেয়ারম্যান প্রার্থীসহ আ. লীগের ২৬ নেতা-কর্মীর নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪