সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালে গণসংযোগে নেমে টাকা বিতরণের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের মুলাদিতে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জহির উদ্দিন খসরুর বিরুদ্ধে গণসংযোগের সময় ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে টাকা দেওয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে পুরো উপজেলাজুড়ে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো তারিকুল হাসান খান মিঠু। তারিকুল হাসান খান মিঠু তার অভিযোগ পত্রে লেখেন, গত ৬ মে উপজেলার সাফিপুর ইউনিয়নে গণসংযোগ করার সময় চরপদ্ধা গ্রামের নলী বাড়িতে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে জহির উদ্দিন খসরু টাকা বিতরণ করেন।

এর আগে ৫ মে কাজিরচর ইউনিয়নের রাগুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা করেন তিনি। এসব চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন খসরু নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন। আবেদনপত্রে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে খসরুর প্রার্থিতা বাতিলের দাবি করেন তারিকুল হাসান খান মিঠু।

তবে অভিযোগ মানতে নারাজ জহির উদ্দিন খসরু। তিনি বলেন, সাফিপুর ইউনিয়নে গণসংযোগ করার সময় এলাকাবাসী জানান একজনের দোকানঘর পুড়ে গেছে। তখন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে আমি দুই হাজার টাকা দেই। মানবসেবা বা কাউকে দান করা কি অপরাধ? প্রার্থীদের কাছে তো মানুষের আশা থাকে। সেখান থেকে আমার সাধ্য অনুযায়ী সাহায্য করেছি।

এছাড়া জনসভার যে অভিযোগ করা হয়েছে সেটা তো উঠান বৈঠক ছিল। নির্বাচন কমিশন যদি আমাকে ডাকে প্রমাণসহ জবাব দেব। এ বিষয়ে জানতে চাইলে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযোগপত্র পাওয়া মাত্রই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আমরা ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে গণসংযোগে নেমে টাকা বিতরণের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৫৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪