০৭ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও দামুড়হুদা উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আজ বেলা ১১টায় দামুড়হুদা ওদুদশাহ্ ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা,
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবিরসহ চুয়াডাঙ্গার ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।ভোট গ্রহণকারী
প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণে অতিথিরা বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চুয়াডাঙ্গা সদরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনাদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ পুলিশ সদা তৎপর থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019