সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি :

আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) প্রতীক বরাদ্দের দিন নির্বাচনে অংশগ্রহণকারী মোট ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

নির্বাচন অফিস তথ্য মতে প্রতীক বরাদ্দের দিন চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর ভিতরে বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক পেয়েছেন আনারস প্রতীক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার পেয়েছেন ঘোড়া প্রতীক এবং আমিনুল ইসলাম নামের অপর প্রার্থী পেয়েছেন দোয়াতকলম প্রতীক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম পেয়েছেন তালা প্রতীক,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা ইকবাল হোসেন পেয়েছেন টিউবওয়েল প্রতীক এবং মোহাম্মদ আসাদুজ্জামান জামাল উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকল প্রার্থী তাদের চাহিদাকৃত পছন্দের প্রতীক পেয়েছেন।এই পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি পেয়েছেন কলস প্রতীক,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চায়না খানম পেয়েছেন ফুটবল প্রতীক এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী নাসরিন পেয়েছেন হাঁস প্রতীক।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস তথ্য মতে কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন,মহিলা ভোটার ৯০ হাজার ৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

আপডেট সময় : ০২:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪