সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রথম ধাপে আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরীকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

কাজী শুভ রহমান চৌধুরী ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। এবারের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তার বিরুদ্ধে অভিযোগ গত বুধবার (২৪ এপ্রিল)সন্ধায় উপজেলার ২নং পালশা ইউনিয়ন কার্যালয়ের সামনে ফাঁকা জায়গায় নির্বাচনী কর্মী সভায় তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী বলে দাবি করেছেন।

এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য আইনজীবী রবিউল ইসলাম ভিডিও বক্তব্য সহ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। রবিউল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য।

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী বলেন, শনিবার বিকেলে চিঠি হাতে পেয়েছি। নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী যথা সময়ে উপস্থিত হয়ে ব্যাক্ষা প্রদান করবো। অভিযোগের ঘটনাটি নিছক একটি ভুল। ভুলবশত আমি উক্তরূপ কথা বলেছিলাম।

এদিকে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১ লঙ্ঘন করেছেন। তাকে ব্যাক্ষা প্রদানের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে তলব

আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪