সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাটে বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দলীয় সিদ্ধান্তের বাইরে এসে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় ঘোড়াঘাটে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ¯^া¶রিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুই নেতাসহ সারা দেশের মোট ৭৩ জন নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত ওই দুই নেতা হলেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন এবং ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক সেলিম রেজা।

বহিষ্কৃত ওই দুই নেতা প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ঘোড়াঘাট পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারোয়ার হোসেন ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক এবং সেলিম রেজা ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বিএনপি-জামায়াতের ৪ নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিএনপি এবং জামায়াত নির্বাচন বর্জন করায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

তবে দলীয় সিদ্ধান্তের বাইরে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল থাকেন বিএনপির দুই নেতা সারোয়ার হোসেন ও সেলিম রেজা।

ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে এসে নির্বাচনে অংশ গ্রহণ করায় বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে দুজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠি আমাদের কাছে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে বিএনপির দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪