সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনার বেতাগীতে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা। নামাজে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নামাজ আয়োজক কমিটির সদস্য মো. শাহাদাত হোসাইন বলেন, আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখকষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি আল্লাহর খাস রহমত। তাই বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বরগুনার গুদীকাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. ইয়াকুব। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমদ, বেতাগী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আতিকুর রহমান, বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম খতিব মাওলানা প্রভাষক আবদুল হাই নেছারি, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, বেতাগী জনকল্যাণ সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ নামাজে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪