সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে জাকারিয়া হোসেন সম্রাট(১৭) অনলাইনে জুয়া খেলার টাকা কে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন হয়েছে। জানা যায় উপজেলার পশ্চিম বাটি গ্রামের মিলন হাজারীর ছেলে রিফাত হোসেন (১৫) এর সাথে একই উপজেলার শ্যামপুর এলাকার জাকারিয়া হোসেন সম্রাট একই বিদ্যালয়ে পড়ার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই অনলাইন জুয়া খেলে । খেলার এক পর্যায়ে জাকারিয়া হোসেন সম্রাট অনলাইনে জুয়া খেলে টাকা হারলে রিফাতের কাছে তার শখের ক্যামেরা বন্ধক রাখে, কিছুদিন অতিবাহিত হয়ে গেলে রিফাত অনলাইন জুয়া খেলে সে টাকাও হারে এবং বন্ধুর কাছ থেকে বন্ধক নেয়া ক্যামেরা অন্য আরেক জনের কাছে বিক্রি করে।সম্রাটের টাকা জোগার হলে বন্ধক রাখা ক্যামেরা ফেরত নেওয়ার জন্য রিফাতের বাড়িতে আসে। রিফাত ক্যামেরাটি অন্য জনের কাছে বিক্রি করায় সে ক্যামেরা ফেরত দিতে পারে না। এ নিয়ে তাদের মধ্যে বাঘবির্তক সৃষ্টি হয়। এর এক পর্যায়ে ১৭ এপ্রিল সন্ধ্যায় সম্রাট কে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে রিফাত সেই দিন থেকেই সম্রাট নিখোঁজ। এ নিয়ে থানায় সাধারণ জিডি করে সম্রাটের মা-বাবা । এর ভিত্তিতে ১৯ এপ্রিল বিকালে রিফাতকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে ওই রাতে রিফাত
তাকে হত্যা করে এবং বাড়ির পাশে পায়খানার সেফটি ট্যাংকির ভেতরে রেখে দেয়। তারপর ১৯ এপ্রিল পুলিশ রিফাতকে সাথে নিয়ে ঘটনার স্থানে যায় রিফাতের বাড়ির পাশে সেফটি ট্যাং থেকে সম্রাটের লাশটি উদ্ধার করে। পুলিশ সুরহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মরগে প্রেরণ করে । পরে জাকারিয়ার মা মিনি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান তদন্ত করে হত্যার সাথে জারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট সময় : ০৫:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪