সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হন। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশভোজের উদ্দেশ্যে রওনা হন। এ সময় এমপি দোলন তার গাড়িতে ছিলেন না। তিনি ঘটনার ১০ মিনিট আগে মোটরসাইকেলে জরুরি কাজে শ্যামনগরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ ও আব্দুল্লাহ আল হাবীব ছিলেন। পথে গোডাউন মোড়ের কাছে পৌঁছালে এক যুবক এমপির গাড়িতে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ইটের আঘাতে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হন।

এমপি আতাউল হক দোলন গণমাধ্যমকে জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে আমার সফর সঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কারা হামলার সঙ্গে জড়িত সে প্রসঙ্গে তিনি কিছু জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক

আপডেট সময় : ০৪:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪