বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের জাকির আহবায়ক সোহেল সদস্য সচিব
- আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১৬ বার পড়া হয়েছে

,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল ও সুসংগঠিত করতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান শনিবার (২০ এপ্রিল) জাকির হোসেনকে আহবায়ক, মোঃ সোহেলকে সদস্য সচিব করে ৩৯ সদস্যবিশিষ্ট সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন শাহিন হেসেন সিনিয়র যুগ্ন আহবায়ক এবং রাজিব, সাদ্দাম হাওলাদার, মিজান সরদার, সরোয়ার মীরা, সৈয়দ আল আমিন, মিলন হাওলাদার, কামরুল হাসান মন্টু, রিপন খান, দুলাল হোসেন মিঠুকে যুগ্ন আহবায়ক। এদিকে সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা কেন্দ্রীয় বিএনপি’ নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তারা
বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।




















