সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপাড়ায় কলা গাছের সঙ্গে শত্রুতা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হালিম বেপারী নামের এক আওয়ামী লীগ নেতার ২ শতাধিক কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যপারে সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের ৭ নম্বর ওয়ার্ড
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্থ হালিম বেপারী বাদী হয়ে একই গ্রামের শাহিন সরদার,কাইয়ুম সরদার ,মনির বেপারী, সাদিয়া বেগম, নয়ন বেগম ও জান্নাতুল ফেরদৌস নিলুকে সুনির্দিষ্ট ও ৩৩/৩৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোমবার বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সন্ধ্যার পরে আসামীরা বাদী হালিম বেপারীর পৈত্রিক ও বর্গাচাষকৃত সম্পত্তিতে রোপিত বিভিন্ন প্রজাতির ২ শতাধিক কলাগাছ কেটে পাশের খালে ফেলে দেয়। বাদী হালিম বেপারী
এসময় তাদের বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রসশ্রে সজ্জিত আসামীরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দেয়। ফলে নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন,তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় কলা গাছের সঙ্গে শত্রুতা!

আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪