সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাগুরার শ্রীপুরে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী টিপু সুলতান। রোববার (১৪ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মনিকা আক্তার (২৫)।

জানা গেছে, দুই বছর আগে উপজেলার দারিয়াপুর গ্রামের গোলাম মোস্তফার ছোট ছেলে টিপু সুলতানের সঙ্গে একই উপজেলার চর চৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে মনিকা আক্তারের বিয়ে হয়। টিপু তার পরিবারকে না জানিয়ে মনিকা আক্তারকে বিয়ে করেছিলেন। এর এক বছর পর টিপুর পরিবার নাজমিন নামে আরেকটি মেয়ের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে দেয়। টিপুর দুই বিয়ের বিষয়ে জানাজানি হলে প্রথম স্ত্রী মনিকার সঙ্গে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এবার ঈদের দিন টিপু মনিকার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি যান। এরপর রোববার পহেলা বৈশাখ উপলক্ষ্যে কেনাকাটা করে দেওয়ার কথা বলে সকাল ১০টার দিকে মনিকাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৩টার দিকে মনিকার পরিবারের লোকজন জানতে পারে তার মরদেহ হাসপাতালে পড়ে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিয়া বলেন, স্বামী পরিচয়ে এক ব্যক্তি দুপুর ২টা ৫০ মিনিটের দিকে অচেতন অবস্থায় এক নারীকে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে বুঝতে পারি ওই নারীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। নিহত মনিকার বাবা মাজেদ শেখ রোববার রাতে ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

আপডেট সময় : ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪