সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মেয়েকে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দিলেন বাবা, প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বাবা সোহাগ মাঝির বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের মা রেকসোনা বেগম প্রতিবাদ করলে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন পাষণ্ড স্বামী।

রোববার (৭ এপ্রিল) বিকেলে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মালোহার গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে রেকসোনা বেগম নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। রেকসোনা বেগম বলেন, আমার স্বামী সোহাগ মাঝি আমাকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।

এমনকি আমার মেয়েকে ঘরে একা পেলে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। আমার মেয়ে আমার কাছে সবকিছু খুলে বললে আমি প্রতিবাদ জানাই। এতে ক্ষিপ্ত হয়েকাঠের টুকরো দিয়ে পিটিয়ে আমার ডান হাত ভেঙে দেয় এবং শরীর বিভিন্ন জায়গা জখম করে। এ ঘটনায় রোববার রাতে নলছিটি থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে বলেন।

ভুক্তভোগী মেয়েটি বলেন, বাবা বিভিন্ন সময় অশ্লীল ভিডিও দেখিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি আমার মাকে জানালে তিনি প্রতিবাদ করেন। এতে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে তাকে নির্মমভাবে মারধর করে। এরআগেও একবার সে একই ধরনের ঘটনা ঘটায়। তখন মা থানায় অভিযোগ দিয়েছিলাম। ওই সময় বাবা ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মা তাকে ক্ষমা করে দেন এবং অভিযোগ তুলে নেয়।

মেয়েটি আরো বলেন, আর কোন বাবা যেনো তার মেয়ের সাথে এমন কাজ না করতে পারে সেজন্য আমি এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত সোহাগ মাঝি বলেন, পারিবারিক কলহের জেরে আমি আমার স্ত্রীকে শাসন করেছি। তবে মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেয়েকে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দিলেন বাবা, প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৫:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪