সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ

বরিশালে ধর্ষণচেষ্টা মামলায় গৃহশিক্ষক কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের উজিরপুরে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ এপ্রিল) গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়ে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান। গ্রেপ্তার গৃহশিক্ষক হলেন-বাবুল কুমার জয়ন্ত (৪৫)। তিনি উজিরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত অনিল কুমারের ছেলে।

পরিদর্শক তৌহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, গৃহশিক্ষক জয়ন্ত কলেজছাত্রীর ছোট ভাইকে পড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় কলেজছাত্রীর মা ও ভাই ঈদের বাজার করতে যায়। ওই সময় বাসায় আসে গৃহ শিক্ষক জয়ন্ত। বাসায় কেউ না থাকার সুযোগে কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি না হলে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় বুধবার ওই ছাত্রী উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। পরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরিদর্শক আরও জানান, গৃহশিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ধর্ষণচেষ্টা মামলায় গৃহশিক্ষক কারাগারে

আপডেট সময় : ০৯:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪