সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

বরগুনায় ভালো সেতু পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনার আমতলীতে ব্যবহার উপযোগী সেতু পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অফিসের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে অবগত নন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

সংশ্লিষ্টরা জানান, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন চটুয়া খালের ওপর ২০ বছর পূর্বে নির্মিত হয় ব্রিজটি। বর্তমানে ওই ব্রিজটি দিয়ে দুই পাড়ের প্রায় সহস্রাধিক লোক প্রতিদিন যাতায়াত করেন। কিছু দিন পূর্বে ব্রিজটির একপাশের অংশের ব্লক ভেঙে যায়। তবে তা সংস্কার করে ব্যবহার উপযোগী বলে মন্তব্য করেন স্থানীয়রা।

ওই এলাকার বাসিন্দা আ. আজিজ মাস্টার ও সন্তোস মাস্টার জানান, ওই ব্রিজটির শুধু ভাঙা অংশটি মেরামত করে দিলেই হয়। এখানে আগামী ৮-১০ বছরেও নতুন করে ব্রিজ তৈরির কোনো প্রয়োজন নেই। সরকারি অর্থের অপব্যবহার করার জন্যই উপজেলা প্রকৌশলী বিভাগ এ কাজ করে যাচ্ছেন।

একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর গুলিশাখালী ইউনিয়নের ওই ব্রিজসহ মোট ৭টি ব্রিজ নিলাম করার জন্য ১৩৬৯নং স্মারকের আলোকে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রকৌশল অফিস। যার নিলাম মূল্য ৬ লাখ ৬৮ হাজার ৬০৬ টাকা।

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ভালো ব্রিজটি সংস্কার না করে অনৈতিকভাবে লাভবান হয়ে সরকারি অর্থের অপব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি নিয়ে একাধিকবার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, ইউনিয়নের কোনো উন্নয়নমূলক কাজ, নিলাম বা বরাদ্দ যাই হোক ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাকে অবহিত করার কথা। কিন্তু ব্রিজটি নিলামের বিষয়ে আমাকে কোনোভাবে অবহিত করা হয়নি। তিনি আরও বলেন, ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণের কোনো দরকার নেই। ব্রিজটি এখনো ৮০ শতাংশ ভালো রয়েছে। সংস্কার করে দিলেই হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় ভালো সেতু পরিত্যক্ত দেখিয়ে নিলামে বিক্রি

আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪