সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা সন্দেহে ইউপি চেয়ারম্যান জেসমিন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার রাতের দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

ওসি মোহাম্মদ মুরাদ আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সাথে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসা বাদের শেষে বলা যাবে তাকে গ্রেফতার দেখানো হবে কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা সন্দেহে ইউপি চেয়ারম্যান জেসমিন আটক

আপডেট সময় : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪